<!-- /* Font Definitions */ @font-face {font-family:Vrinda; panose-1:1 1 6 0 1 1 1 1 1 1; mso-font-charset:0; mso-generic-font-family:auto; mso-font-pitch:variable; mso-font-signature:65539 0 0 0 1 0;} /* Style Definitions */ p.MsoNormal, li.MsoNormal, div.MsoNormal {mso-style-parent:""; margin:0cm; margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:12.0pt; font-family:"Times New Roman"; mso-fareast-font-family:"Times New Roman";} @page Section1 {size:612.0pt 792.0pt; margin:72.0pt 90.0pt 72.0pt 90.0pt; mso-header-margin:36.0pt; mso-footer-margin:36.0pt; mso-paper-source:0;} div.Section1 {page:Section1;} --> আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: ভারতের নিয়ন্ত্রিত কাশমিরে জুমার নামাযে অংশগ্রহণ করার উদ্দেশ্যে রওনা হওয়া মুসুল্লীদেরকে লক্ষ্য করে সেদেশের আধা সামরিক বাহিনী গুলি চালালে ৭ জন মুসল্লী আহত হয়েছেন।
ভারতীয় পুলিশ বাহিনী’র পক্ষ থেকে দাবী করা হয়েছে যে, মুসুল্লীরা দক্ষিণ কাশমিরে জরুরী আইন লঙ্ঘন করে পাথর নিক্ষেপ করে প্রতিবাদ জানালে তাদেরকে লক্ষ্য করে গুলি চালানো হয়।
অপরদিকে আহত মুসুল্লীদের পরিবাররা অভিযোগ তুলেছে যে, মুসুল্লীরা জুমার নামায আদায়ের উদ্দেশ্যে মসজিদের দিকে যাচ্ছিলেন এমন সময় তাদের উপর হামলা চালানো হয়।
উক্ত ঘটনার পর সকল প্রকার বিক্ষোভে বাধা দিতে এ অঞ্চলে কার্ফ্যু জারী করা হয়।
উল্লেখ্য যে, বিগত কয়েক মাসে স্বাধিনতাকামীদের বিক্ষোভ লক্ষ্যণীয় হারে বৃদ্ধি পেয়েছে। আর এ সকল বিক্ষোভের উপর হামলায় এ পর্যন্ত ১১০ জন নিহত হয়েছে যার মধ্যে ১৭ বছরের এক নবযুবকও রয়েছে।#